দিন এক, কর্মসূচি অনেক, ভিলেজ কমিটি নির্বাচনে ত্রিপুরার ‘দিদি’র ঝোড়ো প্রচার, দক্ষিণ তইবান্দাল ও কুকিয়াছড়ায় কর্মী সভা ঘিরে তুমুল উৎসাহ

গোপাল সিং, খোয়াই, ১৭ সেপ্টেম্বর || আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সিপাহীজলা জেলাজুড়ে ঝোড়ো গতিতে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার ‘দিদি’ সুশ্রী প্রতিমা ভৌমিক। বিজেপি মনোনীত প্রার্থীদের বিশাল ব্যবধানে জয়ী করার বার্তা নিয়ে একদিনেই একাধিক এলাকায় সাংগঠনিক সভা ও নির্বাচনী বৈঠকে অংশ নিয়ে দলীয় প্রদেয় গতি বাড়িয়ে তুলছেন তিনি। আজ প্রচার সূচীর অংশ হিসেবে মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত দক্ষিণ তইবান্দাল এবং চন্দুলের কুকিয়াছড়া এলাকায় পরপর দুটি গুরুত্বপূর্ণ কর্মী সভার আয়োজন করা হয়।
মোহনভোগ ব্লকের দক্ষিণ তইবান্দাল এলাকায় আয়োজিত প্রথম বৈঠকে আসন্ন নির্বাচনের বিজেপি প্রার্থী এবং স্থানীয় কার্যকর্তাদের সাথে দীর্ঘ আলোচনায় মিলিত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। প্রার্থীরা যাতে প্রতিটি ঘরে গিয়ে বিগত সরকারের জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করেন, সেই লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
দিনের অপর কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মোহনভোগ ব্লকের চন্দুল এলাকার কুকিয়াছড়া পার্টি অফিসে। সেখানে নির্বাচনী এজেন্ট ও বুথ স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মী-সমর্থকদের সাথে এক যৌথ পর্যালোচনা বৈঠকে বসেন ‘দিদি’। বৈঠকে প্রতিমা ভৌমিক বলেন, জনজাতি এলাকার সার্বিক বিকাশ ও পঞ্চায়েত স্তর থেকে উন্নয়ন সুনিশ্চিত করতে পদ্ম চিহ্নের প্রার্থীদের বিজয়ী করার কোনো বিকল্প নেই। দুটি সভাতেই স্থানীয় জনজাতি নারী ও তরুণ কর্মীদের উপস্থিতি ও উদ্যোম ছিল চোখে পড়ার মতো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*