স্বচ্ছতা ও পরিবেশ সচেতনতায় PM SHRI Sabroom Girls HS School-এ ‘Swachh Pathshala – Yuva for Swachhata’

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ সেপ্টেম্বর || স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার প্রতি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়কে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে PM SHRI Sabroom Girls HS School-এ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হলো “Swachh Pathshala – Yuva for Swachhata” কর্মসূচি।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ ও নির্দিষ্ট স্থানে ফেলার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। একইসঙ্গে বিদ্যালয়ের পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়েও ছাত্রীদের সচেতন করা হয়।
Swachhata Pakhwada-র সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যালয়ে আয়োজন করা হয় পোস্টার প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সচেতনতামূলক নানা কর্মসূচি। এছাড়াও “এক পেড মা কে নাম” কর্মসূচির মাধ্যমে ছাত্রীরা তাঁদের মায়েদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেয় এবং পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরে।
এই কর্মসূচির মাধ্যমে ছাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশের প্রতি দায়িত্ববোধ, দলগত কাজ ও সামাজিক দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে। “Yuva for Swachhata”-র মূল ভাবনাকে সামনে রেখে বিদ্যালয় ও সমাজকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর করে গড়ে তোলার অঙ্গীকারও গ্রহণ করে ছাত্রীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*