প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে বিলোনিয়ায় ‘আশীর্বাদের প্রদীপ প্রজ্জ্বলন’

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ সেপ্টেম্বর || ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ‘সেবা সংকল্প অভিযান’-এর অন্তর্গত ‘আশীর্বাদের প্রদীপ প্রজ্জ্বলন’ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে।
বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার গার্ডিয়ান মিনিস্টার তথা রাজ্য সরকারের মৎস্য ও এআরডি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’-এর বিভিন্ন দিক তুলে ধরেন। জনসেবা, জনকল্যাণ ও সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাকে সামনে রেখে এই কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি।
‘আশীর্বাদের প্রদীপ প্রজ্জ্বলন’কে কেন্দ্র করে অনুষ্ঠানে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সেবা, সংকল্প ও জনকল্যাণের বার্তা সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের এই কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*