প্রায় আট বছর ধরে ঐতিহ্য বজায় রেখে বিশ্বকর্মা পূজায় অটো রিকশা মজদুর সংঘ, সামাজিক কাজেও অগ্রণী সংগঠন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর || শ্রমজীবী মানুষের কর্মজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভগবান বিশ্বকর্মার আরাধনায় প্রতিবছরের মতো এবারও বিশ্বকর্মা পূজার আয়োজন করল ওয়েস্ট ত্রিপুরা অটো রিকশা মজদুর সংঘ, জিবি–নাগেরজলা–ক্যাপিটাল কমপ্লেক্স শাখা। প্রায় আট বছর ধরে সংগঠনের উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
শুধু পূজা আয়োজনেই সীমাবদ্ধ নয়, সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে সংগঠনটি। শ্রমিকদের স্বার্থরক্ষার পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি সুব্রত বণিক, সম্পাদক সমীরণ ঘোষ, ব্রাঞ্চ সেক্রেটারি বিকাশ সোম, সভাপতি নকুল শর্মা, ওয়েস্ট ত্রিপুরা অটো রিকশা মজদুর সংঘের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি লিটন মোদক এবং সহ-সম্পাদক উত্তম চক্রবর্তী।
এছাড়াও পূজা উপলক্ষে সংগঠনের বিপুল সংখ্যক শ্রমিক সদস্য এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শ্রমিকদের মধ্যে সৌভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তাও উঠে আসে এই আয়োজনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*