গোপাল সিং, খোয়াই, ২৯ সেপ্টেম্বর || উদয়পুর মহকুমার গামারিয়া ভিলেজ কমিটির তিপ্রামথা প্রার্থী খচিন্দ্র রিয়াং এবং দুই সমর্থক (উদয়রাম রিয়াং ও নাইথক জমাতিয়া)-এর ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ।গুরুতর আহত প্রার্থী খচিন্দ্র রিয়াং আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে তিপ্রামথার একটি প্রতিনিধি দল, যাতে ছিলেন প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলাই এবং ওয়াইটিএফ সভাপতি সুরজ দেববর্মা, রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের নির্দেশ ও হুঁশিয়ারি। আহত প্রার্থী, তাঁর পরিবার এবং অন্যান্য প্রার্থীদের নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান। গামারিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে শান্তি-শৃঙ্খলা ও নিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা।
