রামচন্দ্রঘাটে ১২০০ পরিবারের মাঝে শাড়ি ও লিপস্টিক বিতরণ

গোপাল সিং, খোয়াই, ১৩ অক্টোবর || শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় ১২০০ পরিবারের মহিলাদের হাতে শাড়ি ও লিপস্টিক তুলে দিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। পদ্মবিল আরডি ব্লকের অধীন চারটি টিটিএএডিসি ভিলেজের জাতি-জনজাতি নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচিতে বিধায়ক রঞ্জিত দেববর্মার পাশাপাশি উপস্থিত ছিলেন এমডিসি জেমস দেববর্মা এবং এলাকার অন্যান্য স্থানীয় নেতৃত্ব। উৎসবের প্রাক্কালে নতুন বস্ত্র ও প্রসাধন সামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলির মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, দুর্গোৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও প্রায় ২০০০ পরিবারের কাছে এই সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিপ্রাসা নারীদের ঐতিহ্যবাহী পোশাক ‘রিগ্নাই’ সহ বিভিন্ন সহায়তা প্রদানের উদ্যোগও নেওয়া হচ্ছে।
উৎসবের মরশুমে এই কর্মসূচির মাধ্যমে এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*