আসন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচন: কমলপুরে বিজেপির সমর্থনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের প্রচার ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

গোপাল সিং, খোয়াই, ৩১ অক্টোবর || রাজ্যে আসন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল স্তরে প্রচার ও সাংগঠনিক প্রস্তুতি তুঙ্গে তুলল ভারতীয় জনতা পার্টি। গতকাল কমলপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সুবিশাল ও বর্ণাঢ্য পদযাত্রায় সশরীরে শামিল হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। কমলপুর শহরের দীর্ঘ পথ পায়ে হেঁটে এই পদযাত্রায় অংশ নেন প্রতিমা ভৌমিক। মিছিলে স্থানীয় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব সহ স্থানীয় দলীয় নেতৃত্বরা। পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি বার্তালাপ ও জনসংযোগ সারেন নেত্রী। পদযাত্রা শেষে কমলপুরস্থিত ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এক উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠকে মিলিত হন প্রতিমা ভৌমিক। আসন্ন পুর নির্বাচনকে পাখির চোখ করে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলা, মন্ডল নেতৃত্ব এবং এলাকার দায়িত্বপ্রাপ্ত দলীয় কার্যকর্তারা। বৈঠকে নির্বাচনের কৌশল, বুথ স্তরে সংগঠনের শক্তিবৃদ্ধি এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলিকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচনী সূচি ঘোষণার আগেই কমলপুরে বিজেপির এহেন তৎপরতা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*