শান্তিরবাজার পৌর পরিষদের ১৫টি আসনেই প্রার্থী দিল বিজেপি, সম্পূর্ণ মনোনয়ন দাখিল

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ নভেম্বর || আসন্ন শান্তিরবাজার পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৫টি ওয়ার্ডেই প্রার্থী দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর শুক্রবার বাকি ৫ জন প্রার্থীও তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্য দিয়ে পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের সবকটি আসনেই বিজেপির প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া সম্পূর্ণ হলো।
শুক্রবারের মনোনয়ন দাখিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, যুব মোর্চার মণ্ডল সভাপতি অঞ্জু মগ চৌধুরী, শান্তিরবাজার মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মগ, দক্ষিণ জেলার জেলা সম্পাদক সুমন দেবনাথ-সহ মণ্ডলের অন্যান্য পদাধিকারী, বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলীয় নেতৃত্ব বলেন, শান্তিরবাজারে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের জয়ী করা প্রয়োজন। আসন্ন নির্বাচনে শান্তিরবাজারের মানুষ আবারও পদ্ম প্রতীকের উপর আস্থা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
মনোনয়ন দাখিল পর্ব সম্পন্ন হওয়ার পর দলীয় নেতৃত্ব প্রার্থীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সব মিলিয়ে ১৫টি আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*