দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০১ নভেম্বর ।। অবশেষে রাজ্য ক্রিকেট সংস্থায় বড়মাপের পরিবর্তন পর্ব সম্পন্ন হয়েছে। টি,সি,এ-র সচিব, সভাপতি সহ প্রায় সব পদেই নতুন মুখে নতুন মানুষেরা রাজ্যের ক্রিকেটকে সাফল্যের প্রশ্নে কতদূর এগিয়ে নিতে পারেন জানান দেবে ভবিষ্যৎ। এই প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে নব নির্বাচিত রাজ্য ক্রিকেট সংস্থার সচিব প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত গোটা রাজ্যের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি তৃনমূলস্তর থেকে প্রশিক্ষনের ব্যবস্থা এবং মহকুমাস্তরের ক্রিকেট অনুশীলনে পরিমার্জনের অভিমত ব্যক্ত করেছেন। প্রাথমিক ভাবে রাজ্যের ক্রিকেটারদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের উপর নজর দেবে টি,সি,এ। ক্রিকেটের উন্নয়নে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের অভিমত এবং তাঁদের মাঠের সঙ্গে যোগসূত্র অত্যন্ত জরুরী বলে জানান নব নির্বাচিত টি,সি,এ সচিব সৌরভ দাশগুপ্ত। টি,সি,এ একা নয় সকলের সাহায্যের আহ্বানে জানান নতুন সচিব ক্রিকেটের স্বার্থে।
