দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩১ জানুয়ারী ৷৷ বুধবার শ্রীপঞ্চমীর সরস্বতী পূজো। পড়ুয়াদের ব্যস্ততার গতি বাড়ছে। অদ্ভূৎ যোগসাজশের উদাহরনে শ্রীপঞ্চমীর পূজোর আয়োজনের উপাদান শোভিত দৃশ্যে জিজ্ঞাসু হৃদয়ে প্রশ্নজাগে এতে অলৌকিকতার কোনো রসায়ন নেই তো? আম্রকুঞ্জে গাছে গাছে আম্রমূকুল, পলাশের প্রস্ফুটিত ছবি – অপেক্ষায় শ্রীপঞ্চমী বন্দনার।
