এবার থেকে রবিবার বন্ধ পেট্রোল পাম্প

ptজাতীয় ডেস্ক ৷৷ সম্প্রতি কম জ্বালানি খরচের জন্যে প্রচার করছে মোদী সরকার। আর প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে এবার নয়া উদ্যোগ নেওয়া হল বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক সংগঠনরে পক্ষ থেকে। আগামী ১৪ মে থেকে মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের কিছু অংশে প্রায় পঁচিশ হাজার পেট্রোল পাম্প প্রতি রবিবার করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনসোর্টিয়াম অফ ইন্ডিয়ান পেট্রোলিয়াম ডিলারস-এর পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, বিশেষজ্ঞ মহলের দাবি, মূলত জ্বালানির বিক্রির ওপর কমিশন বেশি নেওয়ার দাবিতে, এই সংগঠন উল্টোভাবে প্রভাব সৃষ্টির চেষ্টা করছে। অদ্ভূতভাবে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন নিজেদের এই সিদ্ধান্ত থেকে দূরে রেখেছে। রবিবার করে যদি পেট্রোল পাম্প বন্ধ থাকে, তাহলে অবশ্যই বিভিন্ন জরুরি পরিষেবা ব্যাহত হবে। যেমন অ্যাম্বুলেন্সও জ্বালানিশূন্য হয়ে যাবে। এছাড়া আগামী মে মাস থেকে পেট্রোল পাম্পের কর্মীরা আট ঘণ্টা করে কাজ করবার ভাবনাচিন্তা করছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*