পাক সেনাদের মাথা কেটে ভারতে আনতে পারলে ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা মুসলিম সংগঠনের

mthজাতীয় ডেস্ক ৷৷ ভারতীয় সেনা জওয়ানদের মুণ্ডচ্ছেদের তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানি সেনাদের ৫ কোটি টাকা মাথার দাম ঘোষণা করল একটি মুসলিম সংগঠন। মুসলিম যুব আতঙ্কবাদ বিরোধী সমিতি নামে দিল্লির সংগঠনটির চেয়ারম্যান মহম্মদ শাকিল সৈফি বলেছেন, যে পাক সেনাদের মাথা কেটে ভারতে নিয়ে আসতে পারবে, তাকে ৫ কোটি টাকা পুরস্কার দেব, ঘোষণা করলাম। সম্প্রতি নিয়ন্ত্রণ রেখায় জম্মুর পুঞ্চে পাকিস্তান থেকে চালানো গ্রেনেড, রকেট হামলা, গুলিবর্ষণে দুই ভারতীয় জওয়ান প্রাণ হারান। পরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে তাঁদের অঙ্গহানি করে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। সৈফি জানিয়েছেন, তিনি সংগঠনের স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের কাছ থেকে ডোনেশন তুলে ৫ কোটি টাকার ব্যবস্থা করবেন। দেশের মানুষ পাকিস্তান-বিরোধী ক্রোধে ফুঁসছেন বলে জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের গত বছরের মতো ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি তুলেছেন তিনি। একটি সংবাদ চ্যানেলকে এও বলেন, মুসলিম যুবকরা দেশের অন্যদের মতোই দেশরক্ষায় আত্মবলিদানে তৈরি, পাকিস্তানিদের মোকাবিলায় তারা সীমান্তে যেতেও আগ্রহী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*