গোপাল সিং, খোয়াই, ১০ মে ৷৷ বুধবার খোয়াই বিআরসি হলে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি, খোয়াই মন্ডল কমিটির এক সভা। মুলত ২০১৮ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৫৬টি বুথ কমিটির কর্মীদের নিয়ে হয় সভা। যদিও বিজেপি’র হল সভায় কর্মীদের উপস্থিতি ছিল কম। দলীয় নেতৃত্বদের মধ্যে বিজেপি জেলা সভাপতি হরিশংকর পাল, খোয়াই মন্ডল কমিটির সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপি খোয়াই মন্ডল কমিটির এদিনকার সভা থেকে সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা।সংগঠনকে আরও মজবুত করতে বিজেপি খোয়াই মন্ডল কমিটির সভা
গোপাল সিং, খোয়াই, ১০ মে ৷৷ বুধবার খোয়াই বিআরসি হলে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি, খোয়াই মন্ডল কমিটির এক সভা। মুলত ২০১৮ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৫৬টি বুথ কমিটির কর্মীদের নিয়ে হয় সভা। যদিও বিজেপি’র হল সভায় কর্মীদের উপস্থিতি ছিল কম। দলীয় নেতৃত্বদের মধ্যে বিজেপি জেলা সভাপতি হরিশংকর পাল, খোয়াই মন্ডল কমিটির সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপি খোয়াই মন্ডল কমিটির এদিনকার সভা থেকে সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা।