রেগায় অতিরিক্ত ৫ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত

mgnআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে ৷৷ বৃহস্পতিবার মহাকরণে মন্ত্রীসভার বৈঠক শেষে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া জানান, গ্রামোন্নয়ন দপ্তর রেগার চুক্তবদ্ধ কর্মচারীদের জন্য বেতন ভাতা প্রতিবছর ৩ শতাংশ হারে বৃদ্ধি করে। এবছরের জন্য রেগার চুক্তিবদ্ধ কর্মচারীদের এই ৩ শতাংশ বেতন বৃদ্ধি ছাড়াও অতিরিক্ত আরও ৫ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত গ্রামোন্নয়ন দপ্তর নিয়েছে বলে মন্ত্রী জানান। এই ৫ শতাংশ বেতন বৃদ্ধি শুধু এবছরের জন্য। রেগার চুক্তিবদ্ধ কর্মচারীদের ১৩ শতাংশ হারে ই পি এফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। এছাড়াও চুক্তিবদ্ধ রেগা কর্মচারীরা সবেতন ২০ দিনের ছুটি পারবেন মলে মন্ত্রী জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*