আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন ৷৷ প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করার ৬ বছর পর দ্বিতীয় স্ত্রীকে অস্বীকার সহ প্রতারনা করার অভিযোগে ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ ঘোষকে দল থেকে মঙ্গলবারই বহিস্কার করা হয়েছে। এ নিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা করেছেন দ্বিতীয় স্ত্রী দীপা দাস। রাজ্যজুড়ে নানা মহলে এখন বিদ্যুৎ ঘোষের গ্রেপ্তারের দাবী উঠছে। নারী সংক্রান্ত অপরাধের কারনে বিদ্যুৎ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে গোটা রাজ্য সহ সি পি আই (এম) সদর মহকুমা কমিটির উদ্যোগে রাজধানী আগরতলায় মিছিল সংগঠিত হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে প্যারাডাইস চৌমুহনী এলাকায় সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।বিদ্যুৎ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন ৷৷ প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করার ৬ বছর পর দ্বিতীয় স্ত্রীকে অস্বীকার সহ প্রতারনা করার অভিযোগে ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ ঘোষকে দল থেকে মঙ্গলবারই বহিস্কার করা হয়েছে। এ নিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা করেছেন দ্বিতীয় স্ত্রী দীপা দাস। রাজ্যজুড়ে নানা মহলে এখন বিদ্যুৎ ঘোষের গ্রেপ্তারের দাবী উঠছে। নারী সংক্রান্ত অপরাধের কারনে বিদ্যুৎ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে গোটা রাজ্য সহ সি পি আই (এম) সদর মহকুমা কমিটির উদ্যোগে রাজধানী আগরতলায় মিছিল সংগঠিত হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে প্যারাডাইস চৌমুহনী এলাকায় সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।