আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহে সাংবাদিক, বিশেষ করে রাজ্যের চিত্র সাংবাদিকদের নিরাপত্তার জন্য বহু দিন ধরেই সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের তরফে প্রশাসনের কাছে প্রেস জ্যাকেট দেওয়ার জন্য দাবী জানানো হয়েছিল। অবশেষে বুধবার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে মুদ্রণ ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রেস জ্যাকেট তুলে দেওয়া হয়। রাজ্য পুলিসের মহানির্দেশক এ কে শুক্লা এই অনুষ্ঠানে মুদ্রণ ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষের এবং সংবাদ সংস্থার প্রতিনিধিদের হাতে প্রেস জ্যাকেট তুলে দেয়। এই অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এম কে নাথ, পশ্চিম জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী এবং রাজ্য পুলিশের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।সাংবাদিকদের নিরাপত্তায় দেওয়া হল প্রেস জ্যাকেট
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহে সাংবাদিক, বিশেষ করে রাজ্যের চিত্র সাংবাদিকদের নিরাপত্তার জন্য বহু দিন ধরেই সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের তরফে প্রশাসনের কাছে প্রেস জ্যাকেট দেওয়ার জন্য দাবী জানানো হয়েছিল। অবশেষে বুধবার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে মুদ্রণ ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রেস জ্যাকেট তুলে দেওয়া হয়। রাজ্য পুলিসের মহানির্দেশক এ কে শুক্লা এই অনুষ্ঠানে মুদ্রণ ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষের এবং সংবাদ সংস্থার প্রতিনিধিদের হাতে প্রেস জ্যাকেট তুলে দেয়। এই অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এম কে নাথ, পশ্চিম জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী এবং রাজ্য পুলিশের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।