আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ রাজ্যের ১৮তম শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল বুধবার। ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার ৮২ মাইলে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। আই টি আই ভবনটি নির্মাণে ব্যয়হয়েছে ১২ কোটি টাকা। এতে ৮টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা সহ ছাত্রদের জন্য ৫০ শয্যা বিশিষ্ট হোস্টেল রয়েছে।উদ্বোধকের ভাষনে মূখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি মহকুমায় ১টি করে শিল্প প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিল্পমন্ত্রী তপন চক্রবর্তী বলেন, ১৯৭৮ সালের আগে রাজ্যে মাত্র ৩টি আই টি আই ছিল। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮টি। আরও ৩টি মহকুমায় আই টি আই স্থাপনের কাজ চলছে।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল এবং শিল্প দপ্তরের অধিকর্তা ডি জে জেনার।
