আরক্ষা দপ্তরের উদ্দ্যোগে প্রয়াস কর্মসূচী

prবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ অক্টোবর ৷৷ শান্তির বাজার আরক্ষা দপ্তরের কর্মীর উদ্দ্যোগে শান্তির বাজার ডিগ্রী কলেজে অনুষ্ঠীত হয় প্রয়াস কর্মসূচী। শুক্রবার বিকেল ২ টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, দক্ষিন জেলার পুলিশ আধিকারিক এস পি ইপার মনচাক, শান্তির বাজারের পুলিশ এর এস ডি পি ও চিরঞ্জীত চক্রবর্তী , শান্তির বাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারাধন সাহা ও আরক্ষা দপ্তরের অন্যান্য কর্মিবৃন্দ। অনুষ্ঠানে কলেজের সকল ছাত্র-ছাত্রী ও কর্মরত অধ্যাপক অধ্যাপিকাগণ অংশগ্রহন করেন। এই অনুষ্ঠানে বক্তরা তাদের বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের গুরুত্ব, তাৎপর্য ও আইন সম্পর্কে সচেতন করেন। এস পি জানান আজকাল যুবসমাজকে ব্লু হয়েল গেইম যেইভাবে মৃত্যুর পথে ধাবিত করছে সেই পথ থেকে ছাত্র যুব সমাজকে সরিয়ে নিয়ে আসার জন্য প্রয়াস অনুষ্ঠানের মধ্যদিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*