ট্রাক বোঝাই গাঁজা উদ্ধার করল বি এস এফ

bsfআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর ৷৷ ট্রাক বোঝাই প্রচুর পরিমান গাঁজা উদ্ধার করল বি এস এফ। বৃহস্পতিবার পানিসাগর মহকুমার ৫৫নং বি এস এফ ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়ক থেকে আসামগামী একটি মিনি ট্রাক থেকে মোট ১৫টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। বি এস এফ জওয়ানরা গাড়িটিকে প্রায় ১ কিমি পথ ধাওয়া করে আটকায়। যদিও গাড়ির চালক ও সহচালক পালিয়ে যেতে সক্ষম হয়। বি এস এফ জওয়ানরা গাড়ি সহ গাঁজার প্যাকেটগুলি পানিসাগর থানার পুলিশের হাতে তুলে দেয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*