আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ৷৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে সাক্ষাৎ করলেন বিরোধী দলের ছয় বিধায়ক। তৃণমূল কংগ্রেস ছেরে বিজেপি’তে যোগ দেওয়া বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিষ কুমার সাহা, দিলীপ সরকার, দিবাচন্দ্র রাংখল, প্রাণজিৎ সিংহ রায় এবং বিশ্ব বন্ধু সেন এই ৬ বিধায়ক সরকারি স্বীকৃতি চেয়ে বুধবার যৌথ ভাবে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ-র কাছে লিখিত আবেদন করেন। বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, এমুহূর্তে তাদের বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। কারন ত্রিপুরা বিধানসভার সচিব এমুহূর্তে দেশের বাইরে আছেন। পরবর্তী সময়ে তাদের বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।বিজেপি বিধায়কের স্বীকৃতি চেয়ে ৬ বিধায়কের আবেদন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ৷৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে সাক্ষাৎ করলেন বিরোধী দলের ছয় বিধায়ক। তৃণমূল কংগ্রেস ছেরে বিজেপি’তে যোগ দেওয়া বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিষ কুমার সাহা, দিলীপ সরকার, দিবাচন্দ্র রাংখল, প্রাণজিৎ সিংহ রায় এবং বিশ্ব বন্ধু সেন এই ৬ বিধায়ক সরকারি স্বীকৃতি চেয়ে বুধবার যৌথ ভাবে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ-র কাছে লিখিত আবেদন করেন। বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, এমুহূর্তে তাদের বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। কারন ত্রিপুরা বিধানসভার সচিব এমুহূর্তে দেশের বাইরে আছেন। পরবর্তী সময়ে তাদের বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।