আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ প্রকাশ্যে দিনের বেলায় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যা করার অভিযোগে পুলিশ আর কে নগর টি এস আর দ্বিতীয় ব্যাটিলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মা এবং তার দেহরক্ষী নন্দলাল রিয়াংকে গ্রেফতার করেছে। বুধবার অভিযুক্তদের আগরতলা সিজেএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সরকার পক্ষের আইনজীবী উত্তম ব্যানার্জি জানান, বিচারক শর্মিষ্ঠা মুখার্জি রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। অভিযুক্ত কমান্ডেন্ট তপন দেববর্মাকে আগরতলা এন সি সি থানায় এবং নন্দলাল রিয়াংকে বোধজংনগর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হবে।সাংবাদিক হত্যায় অভিযুক্তদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ প্রকাশ্যে দিনের বেলায় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যা করার অভিযোগে পুলিশ আর কে নগর টি এস আর দ্বিতীয় ব্যাটিলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মা এবং তার দেহরক্ষী নন্দলাল রিয়াংকে গ্রেফতার করেছে। বুধবার অভিযুক্তদের আগরতলা সিজেএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সরকার পক্ষের আইনজীবী উত্তম ব্যানার্জি জানান, বিচারক শর্মিষ্ঠা মুখার্জি রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। অভিযুক্ত কমান্ডেন্ট তপন দেববর্মাকে আগরতলা এন সি সি থানায় এবং নন্দলাল রিয়াংকে বোধজংনগর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হবে।