আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের ঘটনায় গোটা রাজ্যের সাংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দলের তরফেই এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য সহ বহিঃরাজ্যের সাংবাদিক, বুদ্ধিজিবি ও সাংস্কৃতিক জগতের ব্যাক্তিত্বরা এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়েছে।রবিবার, রাজধানীর শ্যামলীবাজারস্থিত স্কুল অব সায়েন্সে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে তাঁদের প্রতি গভির শোক জ্ঞাপন করা হয়েছে। এদিন স্কুল অব সায়েন্সের পড়ুয়ারা মোম জ্বালিয়ে দুই মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতি শোক জ্ঞাপন করেন। স্কুল অব সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য সহ উপস্থিত পড়ুয়ারা সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায়।
