আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি ৷৷ বিজেপি – আই পি এফ টি জোট নিয়ে আলোচনা ফলদায়ক এবং ফলপ্রসূ। আই পি এফ টি ছাড়াও বাকি জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির সঙ্গেও আলোচনার দরজা খোলা রেখেছে বিজেপি। আগামী রবিবার বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং অসমের মন্ত্রী তথা বিজেপি’র রাজ্য নির্বাচন প্রভারী হেমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে জোটের চূড়ান্ত রূপরেখা প্রকাশ্যে আনা হবে। শুক্রবার সন্ধ্যায় বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষনার পর থেকে সি পি আই (এম) গোটা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে দিয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি’র ফ্লেগ, ফেস্টুন ফেলে দেওয়া হচ্ছে। পুড়িয়ে ফেলা হচ্ছে বিজেপি কার্যালয়। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৯টি বুথ অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় আহত হয়েছেন ১১ জন বিজেপি কর্মীসমর্থক। এর প্রতিবাদে মিছিলে নামলে সেই মিছিলে হামলা চালিয়েছে সি পি আই (এম)-র ক্যাডাররা। এই আক্রমনের ফলে ২ জন বিজেপি কর্মী কুলাই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক এদিন রাজ্যের একাংশ পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। সুবল ভৌমিক জানান অভিযোগগুলি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে দল। নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।গোটা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে দিয়েছে সি পি আই (এম), বললেন সুবল ভৌমিক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি ৷৷ বিজেপি – আই পি এফ টি জোট নিয়ে আলোচনা ফলদায়ক এবং ফলপ্রসূ। আই পি এফ টি ছাড়াও বাকি জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির সঙ্গেও আলোচনার দরজা খোলা রেখেছে বিজেপি। আগামী রবিবার বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং অসমের মন্ত্রী তথা বিজেপি’র রাজ্য নির্বাচন প্রভারী হেমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে জোটের চূড়ান্ত রূপরেখা প্রকাশ্যে আনা হবে। শুক্রবার সন্ধ্যায় বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষনার পর থেকে সি পি আই (এম) গোটা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে দিয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি’র ফ্লেগ, ফেস্টুন ফেলে দেওয়া হচ্ছে। পুড়িয়ে ফেলা হচ্ছে বিজেপি কার্যালয়। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৯টি বুথ অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় আহত হয়েছেন ১১ জন বিজেপি কর্মীসমর্থক। এর প্রতিবাদে মিছিলে নামলে সেই মিছিলে হামলা চালিয়েছে সি পি আই (এম)-র ক্যাডাররা। এই আক্রমনের ফলে ২ জন বিজেপি কর্মী কুলাই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক এদিন রাজ্যের একাংশ পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। সুবল ভৌমিক জানান অভিযোগগুলি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে দল। নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।