বৃহস্পতিবার ২টি জনসভায় যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

pmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যে এসে দুটি জনসভাতে ভাষণ রাখবেন তিনি। একটি হবে সোনামুড়া এবং অপরটি কৈলাসহরে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ আধিকারিকরা রাজ্যে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গোটা রাজ্যে। এদিকে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা সোনামুড়ায় প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*