আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য সচিবের সাথে সাক্ষাৎ করলেন বিজেপি’র একটি প্রতিনিধিদল। শুক্রবার ডাঃ অশোক সিনহা সহ বিজেপি’র একটি প্রতিনিধিদল রাজ্যের মুখ্য সচিবের সাথে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দেন।