আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ৷৷ শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ১৩ এপ্রিল, ২০১৮ পর্যন্ত। বৃহস্পতিবার ১২টা থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিকের পাশাপাশি মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলীম পরীক্ষাও শুরু হয় এদিন। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৫৭টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৫১২ জন।অন্যদিকে ৬ মার্চ থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার জন্য ৭৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ৪৭ হাজার ৫৯৬ জন ছাত্রছাত্রী।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষা, প্রথম ভাষা (বাংলা/ হিন্দী/ ককবরক/ মিজো) এবং দ্বিতীয় ভাষা (ইংরেজি/ বাংলা)-র পরীক্ষা ৯ মার্চ, ২০১৮’র পরিবর্তে ১০ মার্চ, ২০১৮ অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচী এবং স্থান অপরিবর্তিত থাকবে। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিব এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানান।
