১০ দফা দাবীর সমর্থনে বাস্তুচ্যুত পরিবারের কমিটি গঠিত

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ মার্চ ৷৷ দীর্ঘ বামশাসনে ঘর বাড়ী জায়গা সম্পতি ছেড়ে থাকা লোকজনরা বিজেপি’র সাহায্য চাইতে এক কমিটি গঠন করেন। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বিরচন্দ্র মনু এলাকায় দীর্ঘ বামশাসনে ১৯৯৭ সাল থেকে সন্ত্রাসবাদী হামলায় তিনটি ভিলেজে দুই শতাধিকেরও বেশি পরিবারের লোকজন ভুমিচ্যুত হয়েছে । ঘরবাড়ী বিষয় সম্পতি ত্যাগ করে জীবন বাচাতে নানান জায়গায় যাজাবরের মতো জীবন যাপন করতে শুরু করেন। এখন ত্রিপুরায় নতুন বিজেপি সরকার গঠনের পর ঐ সকল লোকজন নতুন করে বাচার স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা চাইছে নতুন সরকার যেন তাদের বাচার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই লক্ষ্যকে সামনে রেখে সোমবার বিরচন্দ্র মনুবাজারে এক সভার মধ্যদিয়ে উদবাস্তুচ্যুত কমিটি গঠন করা হয়। এই কমিটি ১১ জনের সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে। এই কমিটির সম্পাদক হিসাবে নিযুক্ত করা হয়েছে অমর কৃষ্ণ ও সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় নারায়ন পালকে। এদিনের এই সভায় এই সকল বাস্তুচ্যুত লোকজনরা তাদের জীবন যাপনের জন্য ১০ দফা দাবি সনদ পেশ করেন। যা আগামী দিনে রাজ্যের বিজেপি সরকারের হাতে এই দাবি সনদ তুলে দেওয়া হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*