বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মার্চ ৷৷ শান্তি গ্যাস সার্ভিসের উদ্দ্যোগে উজ্বলা যোজনার গ্যাস বিতরন করা হয়। মঙ্গলবার দুপুরে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বিরচন্দ্র পতিছরি এডিসি ভিলেজের কমিউনিটি হলে গ্যাস বিতরন করা হয়। এদিন মোট ১৩২ জনকে এই যোজনায় গ্যাস বিতরন করা হয়। এই গ্যাস বিতরন অনুষ্ঠানটি দক্ষিন ত্রিপুরায় ছিল একটু বেতিক্রমী। দীর্ঘ বাম আমলে কোনো অনুষ্ঠানে বিরোধী দলের লোক অংশগ্রহন করতে দেখা যায়নি। কিন্তু এদিনের অনুষ্ঠানে একই মঞ্চে বাম অবাম দুই দলের লোকজনদের দেখা যায়। অনুষ্ঠানে বিজেপি এবং সি পি আই (এম) সমর্থিত লোকজনদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাদের উদারতার পরিচয় দেন। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজারের বিজেপি’র বিধায়ক প্রমোদ রিয়াং, প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরিশঙ্কর রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসি এম রুদ্রদ্বীপ নাথ , সি পি আই (এম)-র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন পতিছরি এডিসি ভিলেজ এর পঞ্চায়েত চেয়ারম্যান পুস্পপদ মুড়াসিং ও অন্যান্য অতিথিবৃন্দ। ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম এই ধরনের উদ্যোগ নিলো বিজেপি সমর্থিত কর্মীরা, সংবাদ মাধ্যমের সামনে এই কথা জানালেন বিধায়ক প্রমোদ রিয়াং।উজ্বলা যোজনায় ১৩২ জনকে গ্যাস বিতরন
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মার্চ ৷৷ শান্তি গ্যাস সার্ভিসের উদ্দ্যোগে উজ্বলা যোজনার গ্যাস বিতরন করা হয়। মঙ্গলবার দুপুরে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বিরচন্দ্র পতিছরি এডিসি ভিলেজের কমিউনিটি হলে গ্যাস বিতরন করা হয়। এদিন মোট ১৩২ জনকে এই যোজনায় গ্যাস বিতরন করা হয়। এই গ্যাস বিতরন অনুষ্ঠানটি দক্ষিন ত্রিপুরায় ছিল একটু বেতিক্রমী। দীর্ঘ বাম আমলে কোনো অনুষ্ঠানে বিরোধী দলের লোক অংশগ্রহন করতে দেখা যায়নি। কিন্তু এদিনের অনুষ্ঠানে একই মঞ্চে বাম অবাম দুই দলের লোকজনদের দেখা যায়। অনুষ্ঠানে বিজেপি এবং সি পি আই (এম) সমর্থিত লোকজনদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাদের উদারতার পরিচয় দেন। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজারের বিজেপি’র বিধায়ক প্রমোদ রিয়াং, প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরিশঙ্কর রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসি এম রুদ্রদ্বীপ নাথ , সি পি আই (এম)-র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন পতিছরি এডিসি ভিলেজ এর পঞ্চায়েত চেয়ারম্যান পুস্পপদ মুড়াসিং ও অন্যান্য অতিথিবৃন্দ। ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম এই ধরনের উদ্যোগ নিলো বিজেপি সমর্থিত কর্মীরা, সংবাদ মাধ্যমের সামনে এই কথা জানালেন বিধায়ক প্রমোদ রিয়াং।