জঙ্গল থেকে মহিলার পচাগলা খণ্ডবিখণ্ড মৃতদেহ উদ্ধার

mohilaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ উদ্ধার করা হল এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার।সোনামুড়া মহকুমাধীন যাত্রাপুর থানাধীন মনাইপাথর সংলগ্ন এলাকার রাবার বাগানের জঙ্গল থেকে এক মহিলার পচাগলা দেহের খণ্ডবিখণ্ড কিছু অংশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি লেডিস পার্সে থাকা প্রায় সাড়ে ৫,৫৩১ টাকা টাকা এবং মোবাইল কেনার রসিদ সহ আরো কিছু পরিধেয় সামগ্রী। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। তদন্ত শুরু হলেও মৃতার পরিচয় নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। উদ্ধার হওয়া দেহাংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাবে পুলিশ। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে ওই মহিলাকে খুনের পর প্রমান লোপাটের জন্য দেহটি রাবার বাগানের জঙ্গলে ফেলে রেখে গিয়েছে আততায়ীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*