আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ রাজ্যে সমাজদ্রোহী থেকে শুরু করে মাফিয়ারাজদের বিরুদ্ধে কোমড় বেঁধে নেমেছে রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যে নতুন করে শুরু হওয়া পুলিশের অভিযানে ফের পিস্তল ও ছুরি সহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পশ্চিম জেলার বোজংনগর থানাধীন ডি সি পাড়া থেকে ওই যুবককে আটক করা হয়। ধৃত যুবকের নাম বাবুল দেববর্মা (৩৪)। বোজেংনগর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ধৃত যুবকের বাড়ি ডি সি পাড়াতেই। তার কাছ থেকে একটি পিস্তল ও দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। মানুষকে ভয় দেখিয়ে দুষ্কর্ম সংঘটিত করতে বাবুল দেববর্মা নামে এই দুস্কৃতি আসলের বদলে নকল পিস্তল ব্যবহার করতো। মঙ্গলবার ওই যুবককে আগরতলার সি জে এম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।পুলিশের জালে পিস্তল ও ছুরি সহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ রাজ্যে সমাজদ্রোহী থেকে শুরু করে মাফিয়ারাজদের বিরুদ্ধে কোমড় বেঁধে নেমেছে রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যে নতুন করে শুরু হওয়া পুলিশের অভিযানে ফের পিস্তল ও ছুরি সহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পশ্চিম জেলার বোজংনগর থানাধীন ডি সি পাড়া থেকে ওই যুবককে আটক করা হয়। ধৃত যুবকের নাম বাবুল দেববর্মা (৩৪)। বোজেংনগর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ধৃত যুবকের বাড়ি ডি সি পাড়াতেই। তার কাছ থেকে একটি পিস্তল ও দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। মানুষকে ভয় দেখিয়ে দুষ্কর্ম সংঘটিত করতে বাবুল দেববর্মা নামে এই দুস্কৃতি আসলের বদলে নকল পিস্তল ব্যবহার করতো। মঙ্গলবার ওই যুবককে আগরতলার সি জে এম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।