গোপাল সিং, খোয়াই, ২৭ মার্চ ৷৷ সোমবার সন্ধ্যায় তুমুল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল খোয়াই জেলার বিভিন্ন অঞ্চলে। সোমবার মধ্যরাতেও খোয়াইতে ঝড় সহ বৃষ্টিপাত হয়েছে। এদিকে জানা যায় খোয়াই মহকুমার পদ্মবিল এলাকার পাগলাবাড়ী ভিলেজের তুলাবাড়ী গ্রামে ঝড়ের প্রকোপ ছিল বেশি। ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামের প্রচুর বাড়ী-ঘর। বড় বড় গাছপালা পড়ে বাড়ি-ঘর ভেঙে গেছে। রাস্তা-ঘাটে যান চলাচল একসময় স্তব্ধ হয়ে পড়ে। এছাড়া তুলাবাড়ীস্থিত ১১নং ব্যাটেলিয়ান টিএসআর ক্যাম্পেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যাম্পের ব্যারাক, মন্দির সহ টয়লেট ক্ষতিগ্রস্থ হয়। টিএসআর ১১নং ব্যাটেলিয়ান-এর নায়েক সুবেদার ভূষন মজুমদার জানান, ঝড়ে ক্যাম্পের পাশাপাশি গ্রামেরও বহু বাড়ী-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। বহু গ্রামই সোমবার রাতে অন্ধকারে নিমজ্জিত থাকে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার খোয়াইবাসী
গোপাল সিং, খোয়াই, ২৭ মার্চ ৷৷ সোমবার সন্ধ্যায় তুমুল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল খোয়াই জেলার বিভিন্ন অঞ্চলে। সোমবার মধ্যরাতেও খোয়াইতে ঝড় সহ বৃষ্টিপাত হয়েছে। এদিকে জানা যায় খোয়াই মহকুমার পদ্মবিল এলাকার পাগলাবাড়ী ভিলেজের তুলাবাড়ী গ্রামে ঝড়ের প্রকোপ ছিল বেশি। ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামের প্রচুর বাড়ী-ঘর। বড় বড় গাছপালা পড়ে বাড়ি-ঘর ভেঙে গেছে। রাস্তা-ঘাটে যান চলাচল একসময় স্তব্ধ হয়ে পড়ে। এছাড়া তুলাবাড়ীস্থিত ১১নং ব্যাটেলিয়ান টিএসআর ক্যাম্পেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যাম্পের ব্যারাক, মন্দির সহ টয়লেট ক্ষতিগ্রস্থ হয়। টিএসআর ১১নং ব্যাটেলিয়ান-এর নায়েক সুবেদার ভূষন মজুমদার জানান, ঝড়ে ক্যাম্পের পাশাপাশি গ্রামেরও বহু বাড়ী-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। বহু গ্রামই সোমবার রাতে অন্ধকারে নিমজ্জিত থাকে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।