সপ্তম বেতন কমিশনের জন্য তিন সদস্যের কমিটি গঠন

sec (2)আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ ৷৷ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কাঠামোর আরও এক ধাপ এগিয়েছে রাজ্যের নতুন সরকার। ৭ম সি পি সি অর্থাৎ সপ্তম বেতন কমিশন তৈরিতে খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রাজ্যের অর্থ দপ্তর। তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন পি পি ভার্মা, মনোজ কুমার এবং পি আর ভট্টাচার্য্য। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এবং অর্থ দফতরের মন্ত্রী যীষ্ণু দেববর্মা জানান, রাজ্য সরকার বেতন কাঠামোর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। এরপর রাজ্য মন্ত্রিসভা এ বিষয়টি নিয়ে পর্যালোচনা করে কর্মচারীদের নতুন বেতন স্কেল ঠিক করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*