আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলির জন্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে এখন ১০০ শতাংশ অর্থই বহন করবে কেন্দ্রীয় সরকার। আগে এই প্রকল্পগুলির জন্য অধিকাংশ ক্ষেত্রেই আর্থিক বরাদ্দের অনুপাত ছিল ৯০ : ১০। অর্থাৎ ৯০ শতাংশ অর্থ বহন করতো কেন্দ্রীয় সরকার এবং ১০ শতাংশ অর্থ বহন করতো রাজ্য সরকার। এই অর্থ বরাদ্দের ক্ষেত্রেও অনেক সময় রাজ্যগুলি তাদের সমস্যার কথা বলতো। তাই উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রকল্পে পুরো অর্থই কেন্দ্রীয় সরকার বহন করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাজ্য অতিথিশালা সোনারতরীর কনফারেন্স হলে নীতি ফোরাম উত্তর-পূর্বাঞ্চলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবার পর কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।এখন থেকে ১০০ শতাংশ অর্থই বহন করবে কেন্দ্রীয় সরকার – বললেন ডোনার মন্ত্রকের মন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলির জন্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে এখন ১০০ শতাংশ অর্থই বহন করবে কেন্দ্রীয় সরকার। আগে এই প্রকল্পগুলির জন্য অধিকাংশ ক্ষেত্রেই আর্থিক বরাদ্দের অনুপাত ছিল ৯০ : ১০। অর্থাৎ ৯০ শতাংশ অর্থ বহন করতো কেন্দ্রীয় সরকার এবং ১০ শতাংশ অর্থ বহন করতো রাজ্য সরকার। এই অর্থ বরাদ্দের ক্ষেত্রেও অনেক সময় রাজ্যগুলি তাদের সমস্যার কথা বলতো। তাই উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রকল্পে পুরো অর্থই কেন্দ্রীয় সরকার বহন করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাজ্য অতিথিশালা সোনারতরীর কনফারেন্স হলে নীতি ফোরাম উত্তর-পূর্বাঞ্চলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবার পর কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।