বৃষ্টিকে উপেক্ষা করে জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ মে ৷৷ জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো হিচাছড়ার এলাকাবাসী। শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী দক্ষিন হিচাছড়া গ্রামের লোকজনেরা পানীয় জলের সঙ্কটে সাঁচীরাম বাড়ী নবম বেটেলিয়াম টি এস আর ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসেন স্থানীয়রা। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে এই অবরোধ কর্মসূচী শুরু হয়। অবরোধের সম্নুখিন হতে হচ্ছে সাধারন পথচারি ও জনগনকে। অবরোধকারিদের অভিযোগ, বর্তমান রাজ্য সরকার ভোটের আগে পতিশ্রুতি দিয়েছিলো ভোটে জয়যুক্ত হলে সকলের ঘরে ঘরে বিশুদ্ব পানিয় জলের ব্যাবস্থা করে দেবে। কিন্তু সরকার গঠনের দুই মাস অতিক্রান্ত হয়ে যাবার পরও কাজের কাজ কিছু হচ্ছেন। তাই এই এলাকার মহিলারা ক্ষুব্ধ হয়ে একত্রিত হয়ে কলস হাতে নিয়ে পথ অবরোধে সামিল হন। দীর্ঘ ১ ঘন্টা ৩০ মিনিট এই অবরোধচলে। অবরোধের ফলে যান চলাচল স্তব্ধহয়ে পরে। অবরোধ কিছুক্ষন চলার পর প্রবল বৃষ্টির সন্মুখিন হতে হয় সকলকে। কিন্তু এই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবির জন্য সড়ক অবরোধে দারিয়ে থাকেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জোলাইবাড়ী ব্লকের বিডিও সুভষ দত্ত, শান্তির বাজার এর এস ডি পি ও নির্দেশ দেব, ডি সি এম দেবজানী দেব, D W S-র এস ডি ও রঞ্জীত দেবর্বমা।বি ডি ও সুভাষ দত্ত ও রঞ্জীত দেবর্বমা দু’জনে লিখিত ভাবে গ্রামের লোকজনদের আশ্বাস দেন আগামী ২০ দিনের মধ্যে তাদের সব সমস্যার সমাধান করবে। আর এই ২০ দিন D W S এর পক্ষ থেকে গাড়ী করে পানীয় জল ঐ গ্রামে পৌঁছে দেবেন। বি ডি কতৃত পতিশ্রুতি পেয়ে গ্রামবাসীরা পথ অবরোধ মুক্ত করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*