চাইল্ড ওয়েলফেয়ার, পিএলভি ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় রুখল নাবালিকার বিয়ে

nabalikaগোপাল সিং, খোয়াই, ০৪ মে ৷৷ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যের খবরের ভিত্তিতে খোয়াই মহকুমা আইনসেবা কমিটির সদস্যদের তৎপরতায় খোয়াই প্রশাসন রুখে দিল এক নাবালিকার বিয়ে। নাবালিকাকে উদ্ধার করল প্রশাসন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য জয়তী ভট্টাচার্য্যের খবরের ভিত্তিতে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি রমাংশু শেখর ভট্টাচার্য্য, ডিসিএম স্বপনজিৎ সরকার, পিএলভি মানষি ভট্টাচার্য্য, গোপা চক্রবর্তী এবং চাম্পাহাওড় থানার পুলিশের সহযোগিতায় খোয়াই আশারামবাড়ীতে এক নাবালিকার বিয়ে রুখে দেওয়া সম্ভব হয়। জানা যায়, আশারামবাড়ী নিবাসী দিলিপ তেলেঙ্গা ও মা ফুলন তেলেঙ্গার ছোট মেয়ে সে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছোট। বর্তমানে মেয়েটি আশারামবাড়ী স্কুলে নবম শ্রেনীতে পাঠরত। পিতা দিলিপ তেলেঙ্গা পেশায় কৃষক। অভাবের সংসার। কিন্তু নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া যেখানে আইনত বিরুদ্ধ সেখানে অবৈজ্ঞানিকভাবে বিয়ে দেওয়ার এই কৌশলে জল ঢালল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, পিএলভি এবং প্রশাসনের কর্তারা। বলিষ্ঠ উদ্যোগে একটি নিষ্পাপ মেয়ের জীবন হয়তো এযাত্রায় রক্ষা পেয়ে গেল। মানুষ যদি সচেতন থাকে তবে আগামী দিনে পিএলভিদের সহযোগিতায় এধরনের আইন বিরুদ্ধে কাজ রুখে দেওয়া সম্ভবপর হবে বলেই মনে করছেন পিএলভিরা। জানা যায়, পাত্র ছিল স্থানীয় বর্মন তেলেঙ্গা, পিতা প্রয়াত সুধন্য তেলেঙ্গা। আশারামবাড়ী স্কুল সংলগ্ন এলাকায় পাত্রের বাড়ী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*