মাতাবাড়ির উন্নয়নে গঠিত হল ট্রাস্ট, চেয়ারম্যান করা হয় মূখ্যমন্ত্রীকে

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷৷ উদয়পুরের মাতাবাড়ির উন্নয়নে গঠিত হচ্ছে ট্রাস্ট। সোমবার ত্রিপুরেশ্বরী মন্দির ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মাতাবাড়ি চত্বরে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চেয়ারম্যান করা হয়। মাতাবাড়ি আর ডি ব্লকের কনফারেন্স হলে আয়োজিত ত্রিপুরেশ্বরী মন্দির ট্রাস্টের এক সভার সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মাতাবাড়িকে কেন্দ্রবিন্দু করে মহকুমার পর্যটন শিল্পের আকর্ষণ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে একটি বিশ্বমানের তীর্থস্থান হিসাবে গড়ে তুলতেই এই ট্রাস্টের মূল লক্ষ্য বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*