সুব্রত দে, আগরতলা, ২২ মে ৷৷ বিজেপি-আই পি এফ টি জোট সরকার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এই কিছু দিনের জোট রাজত্বে রাজ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সন্মেলনে একথা বলেন সি পি আই এম (এম এল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। সি পি আই এম (এম এল) লিবারেশন আয়োজিত এই সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, অগনতান্ত্রিক ভাবে রাজ্যে দলীয় পার্টি অফিস দখল ও ভাঙ্গা হচ্ছে। তিনি বলেন, এর প্রতিকারে এগিয়ে আসতে হবে সব বাম গনতান্ত্রিক শক্তিকে।সকল বাম গনতান্ত্রিক শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানালো লিবারেশন
সুব্রত দে, আগরতলা, ২২ মে ৷৷ বিজেপি-আই পি এফ টি জোট সরকার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এই কিছু দিনের জোট রাজত্বে রাজ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সন্মেলনে একথা বলেন সি পি আই এম (এম এল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। সি পি আই এম (এম এল) লিবারেশন আয়োজিত এই সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, অগনতান্ত্রিক ভাবে রাজ্যে দলীয় পার্টি অফিস দখল ও ভাঙ্গা হচ্ছে। তিনি বলেন, এর প্রতিকারে এগিয়ে আসতে হবে সব বাম গনতান্ত্রিক শক্তিকে।