উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৪.৩১ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৯৬.৬ শতাংশ

tbseআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে ৷৷ প্রতীক্ষার শেষে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। মঙ্গলবার সকাল ৯টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব। এবছর উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে

একনজরে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে ফলাফল।
একনজরে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে ফলাফল।

পাশের হার ৮৪.৩১ শতাংশ। ২০১৭ তে এই হার ছিল ৮৩.৭৭ শতাংশ। এবছর উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে পরীক্ষায় বসেছিল ৩০২৭ জন পরীক্ষার্থী। ৩০২৭ জনের মধ্যে মোট পাশ করেছে ২৫৫২ জন পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর যে পেয়েছে সে পেয়েছে ৯৬.৬ শতাংশ।

পর্ষদ সভাপতি জানান, রিভিও করতে হলে ছাত্র-ছাত্রীদের ২৫ মে, ২০১৮-র মধ্যে স্কুলে রিভিও ফর্ম জমা দিতে হবে এবং স্কুল থেকে ২৯ মে, ২০১৮ তারিখের মধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে তা পৌঁছাতে হবে। তিনি জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের ফলাফল প্রকাশ হতে পারে আগামী ১১-১২ জুন, ২০১৮ এবং মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে আগামী ১২-১৩ জুন, ২০১৮।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*