আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই ৷৷ কৃষকদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী কর্মযজ্ঞের প্রেক্ষিতে রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার মূখ্যমন্ত্রীর সরকারি আবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, আগে কৃষকদের উন্নয়নের জন্য শুধু কথা হত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই কথাকে বাস্তব রূপ দিয়েছেন। তিনি বলেন, বিগত বাম সরকার রাজ্যে কৃষকদের প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়ন করেনি।মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ত্রিপুরা সরকার চায় রাজ্য থেকে সরাসরি যেন আদা, গোল মরিচ, আনারস, রাবার সিট, কাজুবাদাম, কাঁঠাল সহ অন্যান্য যাতে বাংলাদেশে রপ্তানি করা যায়।
