আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই ৷৷ ত্রিপুরা মহিলা কমিশনের নতুন চেয়ার্পাসন হিসেবে নিযুক্ত হলেন বর্ণালী গোস্বামী। সোমবার তিনি নিজ দায়িত্বভার গ্রহণ করলেন। এদিন মহিলা কমিশনে এসে দায়িত্বভার গ্রহণের পর তিনি জানান, বিগত বছরের নারী নির্যাতন, বধূ হত্যা, নারী ধর্ষণ সহ সেই সংক্রান্ত বিভিন্ন অপরাধের মামলাগুলো যাতে দ্রুত বিচার হয় সেই লক্ষ্যেই কাজ করবে ত্রিপুরা মহিলা কমিশন। নারী সংক্রান্ত ঘটনার ন্যায় বিচারই হবে মহিলা কমিশনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, দিনগুলিতে। নতুন সরকার আসার পর রাজ্যের পুলিস প্রশাসন এই ধরনের ঘটনায় অত্যন্ত কঠোর মনোভাব নিয়েছে। পাশাপাশি স্বাধীন ভাবে নারী নির্যাতন রুখতে নিরপেক্ষ ভূমিকা পালন করবে ত্রিপুরা মহিলা কমিশন।মহিলা কমিশনের নতুন চেয়ার্পাসন হলেন বর্ণালী গোস্বামী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই ৷৷ ত্রিপুরা মহিলা কমিশনের নতুন চেয়ার্পাসন হিসেবে নিযুক্ত হলেন বর্ণালী গোস্বামী। সোমবার তিনি নিজ দায়িত্বভার গ্রহণ করলেন। এদিন মহিলা কমিশনে এসে দায়িত্বভার গ্রহণের পর তিনি জানান, বিগত বছরের নারী নির্যাতন, বধূ হত্যা, নারী ধর্ষণ সহ সেই সংক্রান্ত বিভিন্ন অপরাধের মামলাগুলো যাতে দ্রুত বিচার হয় সেই লক্ষ্যেই কাজ করবে ত্রিপুরা মহিলা কমিশন। নারী সংক্রান্ত ঘটনার ন্যায় বিচারই হবে মহিলা কমিশনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, দিনগুলিতে। নতুন সরকার আসার পর রাজ্যের পুলিস প্রশাসন এই ধরনের ঘটনায় অত্যন্ত কঠোর মনোভাব নিয়েছে। পাশাপাশি স্বাধীন ভাবে নারী নির্যাতন রুখতে নিরপেক্ষ ভূমিকা পালন করবে ত্রিপুরা মহিলা কমিশন।