আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ৷৷ রাজ্যে বিভিন্ন নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে রাজ্য সরকার। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, নেসামুক্ত উত্তরপূর্বাঞ্চল গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শ্রী দেব জানান, গত ২৫ বছরে রাজ্যের একজন মাত্র গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছিল। কিন্তু বিজেপি-আই পি এফ টি জোট সরকার গঠিত হবার পর ২০ হাজার কেজি গাঁজা পাচারকালে আটক করা সহ প্রায় ১০০ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। যেটা রেকর্ড। তিনি বলেন, মাদক পাচারকারীদের গ্রেপ্তারের পর যাতে তারা জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসার সঙ্গে যুক্ত না হতে পারে সেজন্য তাদের যেন আজীবন কারাবাসের ব্যবস্থা করা যায় সে ব্যবস্থা করা জরুরি।নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে রাজ্য সরকার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ৷৷ রাজ্যে বিভিন্ন নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে রাজ্য সরকার। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, নেসামুক্ত উত্তরপূর্বাঞ্চল গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শ্রী দেব জানান, গত ২৫ বছরে রাজ্যের একজন মাত্র গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছিল। কিন্তু বিজেপি-আই পি এফ টি জোট সরকার গঠিত হবার পর ২০ হাজার কেজি গাঁজা পাচারকালে আটক করা সহ প্রায় ১০০ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। যেটা রেকর্ড। তিনি বলেন, মাদক পাচারকারীদের গ্রেপ্তারের পর যাতে তারা জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসার সঙ্গে যুক্ত না হতে পারে সেজন্য তাদের যেন আজীবন কারাবাসের ব্যবস্থা করা যায় সে ব্যবস্থা করা জরুরি।