কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় করলো এফ সি আই, পতাকা নেড়ে সূচনা করলেন মুখ্যমন্ত্রী

fciআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর ৷৷ আনারস ক্রয়ের পর এবার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করলো ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফ সি আই)। শনিবার ধলাই জেলার অন্তর্গত কমলপুর এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো এফ সি আই’র কর্মকর্তারা রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করেছে। জানা যায়, ধানের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়ছে প্রতি কুন্টাইল প্রতি ১৭৫০ টাকা করে। এই কর্মসূচীর সূচনালগ্নে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি সবুজ পতাকা নেড়ে এই কর্মসূচীরর শুভ সূচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*