জাপান, ১৪ ডিসেম্বর ।। জাপানে আগাম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল সাতটা থেকে দেশব্যপী একযোগে এ ভোট গ্রহণ শুরু হয়।
ধারণা করা হচ্ছে, এ নির্বাচনের ফলাফলেও সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আবারো বিজয়ী হবেন।
মতামত জরিপে দেখা গেছে, নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তার ছোট শরিক দল কুমিয়েতো জয় পাবে। গত দুই বছর পূর্বে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন এবে। দেশের আর্থিক সংকট মোকাবেলায় নিজের নীতির জন্য নতুন ম্যান্ডেন্ট নিতেই এ নির্বাচনের আয়োজন।
টোকিওতে নির্বাচনীসভায় শিনজো আবে বলেন, “আমি নতুন নীতি নিয়েছি। আর তাতে নতুন চাকরি ও বেতন বৃদ্ধির প্রস্তাবনা রয়েছে।”
তিনি বলেন, “জাপান আরো সমৃদ্ধ দেশে পরিণত হবে। আপনারা আমাদের জোটকে ক্ষমতায় আসতে দিন।”
নির্বাচন পূর্বের জরিপে দেখা গেছে, শিনজোর এবের নেতৃত্বাধীন জোট ৪৭৫ টি আসনের মধ্যে ৩০০ আসনে জয় লাভ করবে। আর তার তুলনায় তেমন একটা সুবিধা আদায় করতে পারবে না বিরোধীদল ডেমোক্রেটিক পার্টি অব জাপান।
নির্বাচনে দলটি ৬২টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
