গোপাল সিং, খোয়াই, ২২ এপ্রিল ৷৷ দ্বিতীয় পর্বে রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে খোয়াই জেলার ৩০৭টি পোলিং স্টেশনে ভোট গ্রহণের জন্য ভোটের কাজে নিযুক্ত কর্মীরা সোমবার সকাল থেকে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে রওয়ানা দিতে শুরু করেছেন। খোয়াই জেলার ৬টি বিধানসভা সেগমেন্টে মোট ২ লক্ষ ৩৮ হাজার ৩৮৪ জন মতদাতা মঙ্গলবার তাদের মতদান করবেন। খোয়াই জেলার ২টি মহকুমায় ৩টি করে মোট ৬টি ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত থাকবে বলে জানা যায়। খোয়াই জেলা নির্বাচন দপ্তর এবং খোয়াই জেলা আরক্ষা দপ্তর ভোটকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সবধরনের ব্যবস্থা নিয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে খোয়াই জেলার ভোট শান্তিপূর্ণ করতে ১৯ কোম্পানি সি আর পি এফ এবং ৩০০ এর উপর রাজ্য পুলিশ নিয়ুক্ত করা হয়েছে বলে জানা যায়।খোয়াই জেলার ৩০৭টি পোলিং স্টেশনে ভোট গ্রহণের জন্য প্রস্তুত ভোটাররা
গোপাল সিং, খোয়াই, ২২ এপ্রিল ৷৷ দ্বিতীয় পর্বে রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে খোয়াই জেলার ৩০৭টি পোলিং স্টেশনে ভোট গ্রহণের জন্য ভোটের কাজে নিযুক্ত কর্মীরা সোমবার সকাল থেকে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে রওয়ানা দিতে শুরু করেছেন। খোয়াই জেলার ৬টি বিধানসভা সেগমেন্টে মোট ২ লক্ষ ৩৮ হাজার ৩৮৪ জন মতদাতা মঙ্গলবার তাদের মতদান করবেন। খোয়াই জেলার ২টি মহকুমায় ৩টি করে মোট ৬টি ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত থাকবে বলে জানা যায়। খোয়াই জেলা নির্বাচন দপ্তর এবং খোয়াই জেলা আরক্ষা দপ্তর ভোটকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সবধরনের ব্যবস্থা নিয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে খোয়াই জেলার ভোট শান্তিপূর্ণ করতে ১৯ কোম্পানি সি আর পি এফ এবং ৩০০ এর উপর রাজ্য পুলিশ নিয়ুক্ত করা হয়েছে বলে জানা যায়।