
গোপাল সিং, খোয়াই, ২২ এপ্রিল ৷৷ এতোদিন অভিযোগ এসছিল ভোটারদের ভোট না দেওয়ার জন্য বাঁধা দেওয়া হচ্ছিলো। এমন কি খোয়াই কিছু ভোটারের বাড়ীর গেইটে কাটা মুরগির মাথা ঝুলিয়ে ভোট না দেওয়ার হুমকির অভিযোগ উঠেছিল। এই নিয়ে ছবি সহ বিস্তারিত সংবাদও পরিবেশন করেছিল বহু সংবাদ মাধ্যম। তবে এবার অভিযোগ এলো ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের ৫১নং বুথের বি এল ও ক্ষীরমোহন দেবনাথ এর উপর। জানা যায়, খোয়াই সোনাতলা ৫১নং বুথের ১০ পরিবারের ১৩ জন ভোটার ২০১৮ সালের বিধানসভা নিরবাচনেও ভোট দিয়েছিলেন। কিন্তু পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে তাদের নাম কাঁটা পরেছে বলে অভিযোগ। জানা যায়, ১০ পরিবারের পক্ষ্য থেকে খোয়াই মহকুমা শাসকের নিকট লিখিত অভিযোগ জানানো হয়েছে।
