কোহিনুর কমপ্লেক্সে উপজাতি নাবালিকার সাথে শ্লীলতাহানির অভিযোগ

khগোপাল সিং, খোয়াই, ২৭ এপ্রিল ৷৷ খোয়াই সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্সের অভ্যন্তরে উপজাতি নাবালিকার সাথে শ্লীলতাহানির অভিযোগ। জানা যায়, শুক্রবার কোহিনুর কমপ্লেক্সের অভ্যন্তরে দোকান থেকে জিনিস কিনে ফিরছিলেন রেনু দেববর্মা, তার মেয়ে এবং স্ত্রী। ঐ সময় খোয়াই থানাধীন বনকর এলাকার এক যুবক অভিজিৎ দাস রেনু দেববর্মার নাবালিকার মেয়েকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনার পর শুক্রবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করে নাবালিকার মেয়েটি এবং তার পরিবার। মামলার নম্বর হল ২৯/১৯ ৩৫৪ আই পি সি।
এই ঘটনার তীব্র নীন্দা করে শনিবার খোয়াই ব্লক কংগ্রেস ভবনে এক সাংবাদিক সন্মেলন করে অভিযুক্তের শাস্তির দাবি তুলেন খোয়াই কংগ্রেস কমিটি। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি নিখিল চক্রবর্তী, ত্রিপুরা যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদিকা সাগরিকা সেন, রাজ্য কমিটির সদস্য অজয় দাস প্রমুখ।
পাশাপাশি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার খোয়াই পদ্মবিল বাজারে এক র‍্যালী সংগঠিত করেন এ টি আই এস এ। এই র‍্যালিতে উপস্থিত ছিলেন খোয়াই রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দেববর্মা, এ টি আই এস এ’র সাধারণ সম্পাদক বীর নোয়াতীয়া, সম্পাদক বুধীরা দেববর্মা, আই পি এফ টি যুব সংগঠনের খোয়াই জেলা সম্পাদক অমিত দেববর্মা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*