মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে অপপ্রচার, গার্হস্থ্য হিংসার অভিযোগ খারিজ করলো নীতি দেব

cm
ফাইল ছবি।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল ৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তার স্ত্রী নীতি দেবের মধ্যে পারিবারিক ঝামেলা ও গার্হস্থ্য হিংসার যে অভিযোগ উঠেছিল তা খারিজ করলো খোদ মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। তিনি স্পষ্টভাবে বলেন, সবটাই গুজব, উদ্দেশ্যপ্রণোদিত এবং অপপ্রচার। এক ফোন বার্তায় তিনি জানান, এই ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত। বাচ্চারাও এই বিষয়টি থেকে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তিনি জানান, এক বোন অসুস্থ থাকার কারনেই তিনি দিল্লীতে আছেন। তিনি জানান, দীর্ঘদিন দিল্লিতে থাকার সুবাদে প্রায়ই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাছে দিল্লি ছুটে যেতে হয় তাঁর। সেটা নতুন কিছু নয়। তিনি বলেন, একটা অংশ এই ভাবে ব্যক্তিগত আক্রমণ করে কুৎসা রটানোর চেষ্টা করছে। তিনি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান।

এই ঘটনার যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এটা ইচ্ছাকৃত ভাবে কেউ তার ছবি নষ্ট করার চেষ্টা করছে। ঘটনার প্রেক্ষিতে এফ আই আর দায়ের করা হয়েছে। এই ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা যায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র তরফ থেকে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার কিছু ওয়েব মিডিয়া এবং স্যোশাল মিডিয়াতে “গার্হস্থ্য হিংসার অভিযোগে আদালতে বিপ্লব দেবের স্ত্রী, বিপাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী” শীর্ষক ভুয়া সংবাদ পরিবেশিত হয়। মুহূর্তের মধ্যে এই সংবাদটি ভাইরাল হয়ে যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*