
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র ষষ্ঠ বর্ষপূর্তিতে অগনিত পাঠকরা শুভেচ্ছা জানিয়েছেন। ১০ই জুলাই, ২০১৯ (বুধবার) ৬ বছর পেছনে ফেলে ৭ম-এ পা দিল সংবাদ সংস্থা “নিউজ আপডেট অব ত্রিপুরা”। ২০১৩ সালের ঠিক আজকের (১০ই জুলাই) দিনেই প্রথম যাত্রা শুরু করেছিল “নিউজ আপডেট অব ত্রিপুরা”। ১০ই জুলাই, ২০১৯ (বুধবার) “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র ষষ্ঠ বর্ষপূর্তিতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মাননীয়া সাংসদ প্রতীমা ভৌমিক “নিউজ আপডেট অব ত্রিপুরা”কে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন “নিউজ আপডেট অব ত্রিপুরা”কে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র সম্পাদক, কর্মকর্তা সহ সকল পাঠকদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আগামী দিনে সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেছেন।
