আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ ত্রিপুরার কুইন প্রজাতির আনারস ও ত্রিপুরার বাঁশের পর এবার বিশ্ববাসীর কাছে ত্রিপুরার উদয়পুরের সুস্বাদু পেড়ার পরিচিতি দিতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জানা গেছে, উদয়পুরের সুস্বাদু পেড়াকে রাজ্য সরকার অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনের মাধ্যমে দেশ-বিদেশে বিশেষ পরিচিতি দিতে এবং দেশ-বিদেশের খাদ্যরসিকদের কাছে পৌঁছে দতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি উদয়পুরের সুস্বাদু পেড়াকে ‘জি আই’ ট্যাগ দিতে আবেদনের পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার বলে জানা গেছে।এবার উদয়পুরের পেড়াকে দেশ-বিদেশে বিশেষ পরিচিতি দিতে রাজ্য সরকারের উদ্যোগ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ ত্রিপুরার কুইন প্রজাতির আনারস ও ত্রিপুরার বাঁশের পর এবার বিশ্ববাসীর কাছে ত্রিপুরার উদয়পুরের সুস্বাদু পেড়ার পরিচিতি দিতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জানা গেছে, উদয়পুরের সুস্বাদু পেড়াকে রাজ্য সরকার অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনের মাধ্যমে দেশ-বিদেশে বিশেষ পরিচিতি দিতে এবং দেশ-বিদেশের খাদ্যরসিকদের কাছে পৌঁছে দতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি উদয়পুরের সুস্বাদু পেড়াকে ‘জি আই’ ট্যাগ দিতে আবেদনের পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার বলে জানা গেছে।