Skip to content
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারি ৷। সম্প্রতি রাজ্যে প্রচুর রক্তের চাহিদা রয়েছে। আর এদিকে তীব্র রক্তশূন্যতায় ধুঁকছে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলি। সেতুলনায় হচ্ছেনা কোনো রক্তদান শিবিরও। সেজন্য রাজ্যের ব্লাড ব্যাঙ্কের রক্তশূন্যতা কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে রক্তদান করার উদ্যোগ নেয় বিধায়ক সুদীপ রায় বর্মণ। শনিবার জরুরি ভিত্তিতে রাজধানীর জি বি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে প্রায় ৭০ জন রক্তদান করেন বলে জানা যায়। রক্তদান শিবিরে বিধায়ক সুদীপ রায় বর্মণ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা।
Scroll Up
error: Content is protected !!